বানিয়াচংয়ে ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে মাটি ভর্তি ট্রাক্টরের নিচে চাপা পড়ে নাজিম হোসেন (৭) নামে শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ইকরাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম হোসেন ওই গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব। তিনি জানান, নাজিম হোসেন নামের ওই শিশুটি তাদের বাড়ি পাশে একটি জমিতে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এসময় ওই জমি ঘেষা সড়ক দিয়ে একটি মাটি ভর্তি ট্রাক্টর যাওয়ার সময় নাজিম চাকার নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়।
তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগতRead More
হবিগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গিরিরাজRead More



Comments are Closed