Main Menu

নৌপথে সমাবেশে আসছেন বিএনপির নেতাকর্মীরা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পুরো বিভাগজুড়ে গণপরিবহন বন্ধ থাকায় নদীপথে নৌকায় করে সমাবেশে যোগ দিতে সিলেট আসছেন দলটির নেতা-কর্মীরা।

শনিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হতে যাওয়া এই সমাবেশের আগের দিন আজ শুক্রবার সকাল থেকে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী এভাবে সিলেট এসে পৌঁছাচ্ছেন।

মূলত সিলেট জেলার আশেপাশের ভাটী অঞ্চলসহ বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকেও সুরমা নদী হয়ে শত শত নেতা-কর্মী সিলেট নগরের বিভিন্ন নৌঘাটে নোঙর করান তাদের নৌকা।

জানা যায়, সুনামগঞ্জের দিরাই, শাল্লা, ছাতক, মধ্যনগর, ধরমপাশা, তাহিরপুর, নেত্রকোনা থেকে শত শত নৌযান সিলেট এসেছে।

নৌযানে করে সিলেটে আসা নেতা-কর্মীদের কয়েকজন জানান, শুক্রবার সকাল থেকে তারা মূলত বাসে করে সমাবেশে আসার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে হঠাৎ গণপরিবহন বন্ধের খবর জানতে পেরে এদিন রাতেই নৌকায় আসার প্রস্তুতি নেন। পূর্ব প্রস্তুতি নিয়ে রাখায় তারা নদী পাড়ি দিয়ে সমাবেশে উপস্থিত হতে পারছেন বলে উচ্ছস্বিত নেতা-কর্মীরা।

Share





Related News

Comments are Closed