কারাবন্দি মিলাদ, নজরুল ও রাজিবের মুক্তির দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলাদ আহমদ, ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম নজরুল ও বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলনেতা রাজিব আহমদকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেকক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ ক্ষোভ প্রকাশ করে বলেন নেতাকর্মীদের গ্রেফতার, বাসা বাড়িতে পুলিশী হয়রানী ও ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না। ইনশাআল্লাহ ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে নেতাকর্মীরা বদ্ধ পরিকর।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে কারাবন্দি মিলাদ, নজরুল ও রাজিবসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও বাসা বাড়িতে পুলিশী হয়রানী বন্ধের দাবি জানান।
Related News
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More



Comments are Closed