সিলেটে শিশুদের করোনার ২য় ডোজ টিকাদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসরোধী ২য় ডোজ টিকাদান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে নগরের জিন্দাবাজারস্থ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের শুরু হয়। এতে শত শত ছাত্রছাত্রী টিকা দিতে সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে টিকা গ্রহণ করে। এসময় ছাত্রছাত্রীদের অভিভাবকরা তাদের শিশুদের টিকাদানে উৎসাহিত করেন।
টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মী ও জিন্দাবাজার সরকারী কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নাসিমা চৌধুরীসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এসময় জিন্দাবাজার সরকারী কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা চৌধুরী বলেন যারা কোনো কারণে ২য় টিকা গ্রহণ করতে পারেনি তাদেরকে পরবর্তীতে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।
Related News
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More



Comments are Closed