বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল বেলা একটায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ফেনী সদর হাসপাতালে নেন। হাসসপাতালে নেওয়ার পথে দুই জন মারা যান। আর হাসপাতালে পৌছানোর পরে আরও একজনের মৃত্যু হয়।
প্রাথমিক ভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed