সিলেটের দু’কণ্ঠশিল্পীকে অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দু’কণ্ঠশিল্পীকে অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেটের উদ্যোগে ও বাংলাদেশ বাউল কল্যাণ ফেডারেশন সমিতির সার্বিক সহযোগিতায় ৮ নভেম্বর বুধবার বিকালে নগরীর চৌহট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফকির শাহ তোফাজ্জুল ভান্ডারী’র সভাতিত্বে ও বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট রাজনগর উপজেলার দায়িত্বশীল বাউল শিল্পী জালালী পারভেজ এর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় বাউল ফাউন্ডেশনের সিলেট বিভাগের সমন্বয়কারী গীতিকার ফিরুজ আহমদ ফিরুজ, গীতিকার কয়েস আহমদ দুলাল, বাউল শিল্পী কল্যাণ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক বাউল শিল্পী ভাসানী বারিক, এনাম আহমদ, বিশাল চৌধুরী, বাউল শিল্পী সূর্য লাল। উপস্থিত ছিলেন আব্দুল ওদুদ ইমন, কমর উদ্দিন, জাবেদ আলী, আব্দুল্লাহ অলক, শাহজাহান, বাউল আনোয়ার, বাউল ইসমাইল, বাউল মীর আজাদ, সুমন আহমদ, শহিদ মিয়া, বাউল কিতাব আলী মিলন, কণ্ঠশিল্পী খুশি নবী, কণ্ঠ শিল্পী পিয়ারা চৌধুরী, কণ্ঠ শিল্পী জালালী শামিমা, কণ্ঠ শিল্পী মুন্নি, বিরহা তাসলিমা, কণ্ঠ শিল্পী সুরাইয়া, কণ্ঠ শিল্পী রুনা, কণ্ঠ শিল্পী পুর্ণিমা, বাউল বাবুল, কণ্ঠ শিল্পী আয়েশা আক্তার, কণ্ঠ শিল্পী হৃদয় আহমদ যন্ত্রশিল্পী সুহেল মিয়া, বাউল পাগল আনোয়ার, কণ্ঠশিল্পী শাম্মী আক্তর জবা, বাউল শিল্পী সুনিল বৈদ্য, সুরাইয়া আক্তার, কণ্ঠশিল্পী নাজিয়া সরদার, বাউল শিল্পী শাহ আলম, এমরান ডালি, সবুজ মিয়া, জামাল মিয়া, আশিক আলী, গৌছ আলী, ফাইমা আক্তার, কফিল, আজহার উদ্দিন, ইমন আহমদ, করিম মিয়, ফিরুজ আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পুণ্যভূমি সিলেটকে কিছু দুষ্কৃতকারীদের কারণে কলংকিত হচ্ছে। বাউল গান সিলেটের ইতিহাস-ঐতিহ্যের সাথে মিশে আছে। এখানে শিল্পীরা সম্মানের সাথে গান পরিবেশন করে আসছে। কোন দিন কোন শিল্পী অপমানিত হয়নি। গত ২ নভেম্বর ঘটনা ন্যাক্কাজনক ও ঘৃণিত কাজ। বক্তারা অবিলম্বে অপহরণকারী ও ধর্ষণের সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ২রা নভেম্বর দিবাগত রাত সাড়ে ৯টায় সিলেটের শিবের বাজার পুটামারা গ্রামে বাউল গানের অনুষ্ঠানের বায়না করে ফিরে আসার সময় মানসিনগর ব্রিজে উঠার সময় আগে থেকে উৎপেতে থাকা ১০/১২ জন মুখোশধারী সন্ত্রাসী গাড়ী থামিয়ে কণ্ঠশিল্পী কলসুমা আক্তার শিফা ও কণ্ঠশিল্পী এমি আক্তার এবং শিফার মাকে অস্ত্রের মুখি জিম্মি করে অপরণ করে নিয়ে অপহরণ করে আটকিয়ে রেখে গণধর্ষণ করে। ৯৯৯-এ ফোন করলে জালালাবাদ থানা পুলিশ রাত ৩টার দিকে তাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞপ্তি
Related News
কাতার বিমানবন্দরে মারা যাওয়া জাহেদের মরদেহ বাড়িতে
বৈশাখী নিউজ ডেস্ক: প্রিয়জনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে চার বছর পর দেশে ফিরছিলেন জাহেদRead More
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More



Comments are Closed