দক্ষিণ সুরমায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্টিত হয়েছে। মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের স্টল ছাড়াও বিভিন্ন স্কুল, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার স্টল অংশ নেয়।
বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অতিথিবৃন্দকে নিয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূসরাত লায়লা নীরা।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসোদ্দাহা পিপিএম, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকার, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবর রহমান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরামুল হক, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবেবর সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলা শেষে অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed