সিলেট জেলা যুব মহিলা লীগের সভাপতি শীলা, সম্পাদক দিনা
বৈশাখী নিউজ ডেস্ক: সম্মেলনের মাধ্যমে সিলেট জেলা যুব মহিলা লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নাজিরা বেগম শীলাকে সভাপতি ও ডাক্তার দিনা বেগমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সিলেট জেলা পরিষদে সিলেট জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেল সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাজমা বেগম এবং গীতা পাঠ করেন রিক্তা চক্র।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
মঙ্গলবার সকালে জাতীয় সংগীতের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।
বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি ডেইজি সারোয়ারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি আবিদা আঞ্জুম মিতা এমপি, সহ-সভাপতি কুহেলী কুদ্দুস মুক্তি, সহ-সভাপতি পারভীন খায়ের, সহ-সভাপতি নারগীস মাহতাব, যুগ্ম সম্পাদক নুসরাত জাহান জেসমিন, সাংগঠণিক সম্পাদক সালমা ভূঁইয়া চায়না ও সহ-সম্পাদক লাভলী সুলতানা প্রমুখ।
Related News
স্বাস্থ্যসেবা ও মানবিক চিকিৎসক তৈরিতে উইমেন্সের পথচলা অব্যাহত থাকবে : ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা.Read More
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More



Comments are Closed