Main Menu

প্রেমিকের সামনে বিষপান করে প্রেমিকার আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নে প্রেমিকের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে এক মাদরাসাছাত্রী।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে ওই ইউনিয়নের অম্বরপুর গ্রামে ওই ঘটনা ঘটে।

আত্নহননকারী নূরজাহান (১৪) একই গ্রামের আবদুল আউয়ালের মেয়ে। সে অম্বরপুর মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। অভিযুক্ত শাকিল উপজেলার মহিচাইল ইউনিয়নের অম্বরপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, নূরজাহান ও শাকিলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ করে নূরজাহান থেকে বেশ কয়েক দিন ধরে শাকিল কিছুটা দূরত্ব বজায় রাখছিল।

এদিকে সোমবার বিকেলে গ্রামের এক জায়গায় দুজনে দেখা করে। এ সময় শাকিল তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে সেখানেই বিষপান করে নূরজাহান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরের এক কবিরাজের কাছে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় প্রেরণ করে। পথিমধ্যে নূরজাহান মারা যায়।

এ বিষয়ে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সৈকত দাশ গুপ্ত জানান, সোমবার বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share





Related News

Comments are Closed