Main Menu

গনসমাবেশ সফলে ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গনসমাবেশ সফলে রোববার (৬ নভেম্বর) বিকেলে প্রস্তুতি সভা করেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল।

স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তপু আহমদ খানের পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, সৈয়দ সরোয়ার রেজা, কাওসান মাহমুদ সুমন,টিটন মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন কয়সর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ ওয়ালিদ আহমদ বিলাস, সাইদুল এনাম চৌধুরী লাহিন, দিহান আহমদ হারুন, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেক আহমদ খান।

বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল হোসাইন সামি, আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ আক্তার হোসেন ময়না, ওলিদ আহমদ সেন্টু, রেজাউর রহমান কাওসার, গোলাম এহিয়া খান, আব্দুল আহাদ, কাওসার আহমদ, মামুন বাবলা, সুহাগ প্রমুখ। প্রস্তুতি সভা শেষে ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মরহুম সৈয়দ আফসর আহমদের কবর জিয়ারত করেন সিলেট জেলা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এদিকে রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে প্রচার মিছিল ও পথসভা করে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল।

পথসভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন এর পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, সৈয়দ সরোয়ার রেজা, কাওসান মাহমুদ সুমন, টিটন মল্লিক, আহবায়ক কমিটির সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন, সাইফুল আলম কোরেশি, আব্দুল আমিন, দিহান আহমদ হারুন। উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুসেন আহমদ তালুকদার যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন লকুস, সদস্য এনামুল হক টিপু, রাসেল আহমদ, হারুন মিয়া, এনামুল হক প্রমুখ।

Share





Related News

Comments are Closed