ইডোটকো’র বিরুদ্ধে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: ‘অন্যায়ভাবে’ লিজ বাতিল ও চুক্তি ভঙ্গের অভিযোগে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে মোবাইল অপারেটর ইডোটকো বাংলাদেশ কোম্পানী লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামের মোছাঃ জাহানারা বেগম ও মোঃ আব্দুল কাইয়ূম মিয়াজী রুহুল।
গত ৫ নভেম্বর ঊর্ধ্বতন সহকারী জজ আদালত সদর সিলেটে মোবাইল অপারেটর ইডোটকো বাংলাদেশ কোম্পানী লিমিটেড এর উপর মামলা দায়ের করা হয়।
মামলা সূত্রে জানা যায়, চলিত বছরের ১লা এপ্রিল মোবাইল অপারেটর ইডোটকো বাংলাদেশ কোম্পানী লিমিটেড এর পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামের মোছাঃ জাহানারা বেগম ও মোঃ আব্দুল কাইয়ূম মিয়াজী রুহুল এর জমিতে ৩০ বছর মেয়াদে টেলিযোগাযোগ সংক্রান্ত সেবা প্রদান করার নিমিত্তে মোবাইল টাওয়ার বসানোর জন্য চুক্তি স্বাক্ষর করেন। যা ১লা এপ্রিল ২০২২ ইংরেজি হতে ৩১ মার্চ ২০৫২ ইংরেজি পর্যন্ত বলবত থাকার কথা।
চুক্তি মোতাবেক কাজও শুরু হয় এবং পরবর্তীতে চুক্তিনামার শর্ত মোতাবেক ১ম কিস্তি ৪৭ হাজার ৪ টাকা পরিশোধের কথা থাকলেও যথাসময়ে পরিশোধ না করায় ভূমি মালিক আব্দুল কাইয়ূম মিয়াজী রুহুল তার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে কোম্পানী বরাবরে উকিল নোটিশ প্রেরণ করেন। বর্তমানে মোবাইল অপারেটরের উন্নয়নমূলক কাজ বন্ধ রয়েছে এবং লিজদাতার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখে গ্রহণকৃত চুক্তি বাতিল হয়েছে বলে জানিয়েছে।
এমতাবস্থায় ভূমির মালিক ১ম কিস্তির ৪৭ হাজার ৪ টাকা এবং ভূমির ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ ৫২ হাজার ৯৯৬ টাকা সহ মোট ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আদালতে মামলা করতে বাধ্য হন।
মামলার বাদীর আইনজীবী তোজাম্মেল আহমেদ শাকিল জানান, ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়েরের পাশাপাশি মোবাইল অপারেটর কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর বরাবরে কারণ দর্শাও নোটিশও প্রেরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed