Main Menu

সড়ক দুর্ঘটনায় গীতিকার ও সাংবাদিক ওমর ফারুক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গীতিকার ও বিনোদন সাংবাদিক ওমর ফারুক বিশাল।

সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২ টায় নরসিংদী থেকে মোটরসাইকেলে ঢাকা ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়।

নরসিংদীর রায়পুরা উপজেলায় মরজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশালের চাচাতো ভাই মামুন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, তিনি বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হকের ছেলে। বর্তমানে নিউজজিটোয়েন্টিফোর.কম নামক একটি অনলাইন পত্রিকায় কর্মরত ছিলেন। এর আগে কাজ করেছেন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজে।

সাংবাদিক বিশালের চাচাতো ভাই মামুন জানান, এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন তিনি। তাদের মোটরসাইকেলটিকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, তিনি সাংবাদিকতার পাশাপাশি সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। কবি ও গীতিকার হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন বিশাল।

Share





Related News

Comments are Closed