Main Menu

সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাঁপায় নারীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল আরোহীরা ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। রোববার রাত ৮টার দিকে আনালিয়াবাড়ী এলাকায় পৌছলে অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী। নিহতদের মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা হেফাজতে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed