তামাবিল দিয়ে দেশে ফিরলেন নারীসহ ২৩ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দেশে ফিরেছেন দুই নারীসহ ২৩ বাংলাদেশি নাগরিক।
রোববার (৬ নভেম্বর) দুপুর ২টায় সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন এসব নাগরিক। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং গোয়াইনঘাট থানা পুলিশের উপস্থিতিতে ডাউকি ইমিগ্রেশন পুলিশ তাদেরকে তামাবিল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে তামাবিল ইমিগ্রেশন পুলিশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়ার পর তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান।
তামাবিল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরা দুই নারীসহ ২৩ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সীমান্ত দিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। এদের মধ্যে আবার অনেকেই বিভিন্ন প্রলোভনে পরে চোরাই পথে ভারতে যান। সেখানে আটকের পর তারা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন।
পরবর্তীতে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের সহায়তায় তাদের ঠিকানা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাদেরকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ভারতের ইস্ট ইন্ডিয়া রাজ্যের তামাবিল স্থলবন্দর দিয়ে আজ তাদের দেশে পাঠানো হয়।
এ ব্যাপারে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এস আই রুনু মিয়া জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে দুই নারীসহ ২৩ বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানোর পর তাদেরকে আত্মীয় স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed