সিলেটে সুরমা নদীর তীর থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পিছনে সুরমা নদীর তীর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ নভেম্বর) সকালে মোগলাবাজার থানাপুলিশ লাশটি উদ্ধার করে। লাশটির পরিচয় বের করতে কাজ করছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- মহানগরীর ২৬ নং ওয়ার্ডের বিভাগীয় পাসপোর্ট অফিসের পিছনে সুরমা নদীর তীরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে সকাল পৌনে ৮টার দিকে স্থানীয়রা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে অবগত করেন। খবর পেয়ে মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মারা যাওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed