Main Menu

জকিগঞ্জে সড়কদূর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ও কলেজ ছাত্র সায়ান হাবীব জুয়েল (২৪) নিহত হয়েছেন।

জানা যায়, গত ২৭ অক্টোবর শেওলা-জকিগঞ্জ সড়কের ঈদগাহ বাজারে ব্যাটারী চালিত একটি রিকশার সাথে মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হন বীরশ্রী ইউনিয়নের মৃত আব্দুর রহিম মেম্বারের ছোট ছেলে কলেজ ছাত্র সায়ান হাবীব জুয়েল। এরপর তাকে সিলেটের হাসপাতালে চিকিৎসা দিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা গ্রীনরোডের একটি হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। কিন্তু ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৫ নভেম্বর শনিবার রাত ১০ টার দিকে ঢাকা গ্রীনরোডের একটি হাসপাতালে পরপারে পাড়ি জমান তরুণ ছাত্রনেতা সায়ান হাবীব জুয়েল।

রবিবার দুপুর ২টায় বিরশ্রী ইউপির পিয়াইপুর স্কুল মহল্লা জামে-মসজিদের সামনে তার জানাজার নামাজ অনুষ্টিত হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

এদিকে ছাত্রলীগ নেতা জুয়েলের মর্মান্তিক মৃত্যুর খবরে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষোভে, শোকে কাতর হয়ে পড়েছেন সাধারণ লোকজন। সড়কে মৃত্যুর মিছিল রোধ করতে অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক চালক ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed