জৈন্তাপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে ফুটবল খেলা নিয়ে দন্ধে পতিপক্ষের হামলায় মাসুম আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
জানা যায়, গত শুক্রবার (৪ নভেম্বর) বিকালে সিএনজি চালক মাসুম আহমদ (২২) এর সাথে খেলার মাঠে ছাতারখাই গ্রামের কতিপয় যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরদিন শনিবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে সে স্থানীয় চতুল বাজারে তার সিএনজি গাড়ি নিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তার উপর অর্তকিত হামলা চালায়।এতে রক্তাত্ত অবস্থায় মাসুম মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরন করে। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত মাসুম আহমদ (২২) জৈন্তাপুর উপজেলার ছাতারখাই উত্তর মহল্লা গ্রামের আব্দুল খালিকের ছেলে।
দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়াম্যান বাহারুল আলম বাহার মাসুমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশটি ময়না তদন্তের জন্য ওসমানি হাসপাতালের মর্গে রয়েছে।
হামলার ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed