শান্তিগঞ্জে হাওর থেকে ধরে নিয়ে কৃষকের গরু জবাই, আটক ২
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের পশ্চিমের হাওর থেকে পুর্ব শত্রুতার জেরে এক কৃষকের ৫টি গরু ধরে নিয়ে ২টি গরু জবাই করে খেয়ে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ থানা এলাকার পাথারিয়া গ্রামের পশ্চিমে নদীয়া কাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
এ ঘটনায় শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পাথারিয়া গ্রামের লন্ডন প্রবাসী মৃত রওশন আলীর ছেলে শামছুল ইসলাম রাজা মিয়া (৬০) ও একই গ্রামের মৃত আব্দুল জুনুরের ছেলে ইমান আলীকে (৩৫) আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাথারিয়া গ্রামের শরীফ আলীর লোকজনদের সাথে প্রতিপক্ষ শামছুল ইসলাম গংদের গ্রাম্য বিরোধ ছিল। শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১১টায় শরীফ আলী ও তার সাথে থাকা রাকিব আলী তাদের পাঁচটি গরু হাওরে চড়ানোর জন্য নদীয়া কাড়া এলাকায় নিয়ে যায়। তখন গ্রামের প্রতিপক্ষের লোকজন শামছুল ইসলাম ও ইমান আলীগংরা শরীফ আলী ও রাকিব আলীকে মারপিট করে তাদের ৫টি গরু জোরপূর্বক ধরে নিয়ে যায় এবং ২টি গরু জবাই করে খেয়ে ফেলে।
এ ঘটনায় কৃষক শরীফ আলী শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ দুই ব্যক্তিকে আটক করে।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে কৃষকের গরু ধরে নিয়ে জবাই করে খাওয়ার ঘটনায় শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন কৃষক পাথারিয়া গ্রামের লাল মিয়ার ছেলে শরীফ আলী।
শান্তিগঞ্জ থানায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা ২০/২৫ জন সহ এজাহার নামীয় ১২ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পাথারিয়া গ্রামের লন্ডন প্রবাসী মৃত রওশন আলীর ছেলে শামছুল ইসলাম (৬০) ও একই গ্রামের মৃত আব্দুল জুনুরের ছেলে ইমান আলী(৩৫) কে আটক করেছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদ্বয় এফআইআর ভূক্ত আসামী হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহণের জন্য রবিবার (৬ নভেম্বর) তাদেরকে বিজ্ঞ আদালতে চালান দেয়া হবে। গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
Related News
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed