সাবেক ছাত্রদলনেতা শাহিন গ্রেপ্তারে সিলেট ছাত্রদলের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সাঈদ শাহিনকে গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
শুক্রবার (৪ নভেম্বর) সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান উক্ত নিন্দা জানান।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন বর্তমানে আওয়ামী নিশী ভোটের সরকার বিরোধী মতের বিশ্বাসীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে ফ্যাসিবাদী কার্যকলাপের মেয়াদ দীর্ঘায়িত করতে চায় তারই ধারাবাহিকতায় ৩ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১ টা ৫০মিনিটে সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সাঈদ শাহিনকে তাহার নিজ বাড়ি থেকে গ্রেফতারে করে পুলিশ।
নেতৃবৃন্দ অবিলম্বে তার মুক্তি ও এসব অবৈধ মামলা প্রত্যাহারের দাবি জানান।
Related News
সিলেট বেতার কমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকেRead More
উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল সিকৃবি, ৯ম দিনে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More



Comments are Closed