‘সিলেট স্ট্রাইকার্স’-এর উপহারসামগ্রী হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ ক্রিকেটে ফ্রাঞ্চাইজি ভিত্তিক সিলেটের দল সিলেট স্ট্রাইকার্স।
দলটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিনটি ফরমেটের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা। তিনবছরের জন্য দলের মালিকানায় আছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ।
সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ গত মাসে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের সম্পর্কে জানিয়েছেন ফিউচার স্পোর্টস বাংলাদেশের চেয়ারম্যান সারোয়ার চৌধুরী।
এরই ধারাবাহিকতায় চলমান প্রচারণার অংশ হিসেবে সিলেট স্ট্রাইকার্স-এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিকদের জন্য স্মারক উপহার হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নগরের বারুতখানায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে ফিউচার স্পোর্টস বাংলাদেশের পক্ষ থেকে সিলেট স্ট্রাইকার্স-এর অফিসিয়াল লোগোযুক্ত উপহারসামগ্রী হস্তান্তর করেন সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি, ক্রীড়া সংগঠক রেজাউল করিম নাচন।
এসময় উপহারসামগ্রী বুঝে সিলেট নেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed