সিলেটে চোরাই বাইসাইকেল উদ্ধারে গিয়ে মিললো অস্ত্র
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাই ১৬টি বাইসাইকেলের খোঁজে গিয়ে আসামির বাসা থেকে উদ্ধার হয়েছে ৬টি ধারালো অস্ত্র। সেসঙ্গে চোরাই ৭টি বাইসাইকেলও উদ্ধার করেছে পুলিশ। বাইসাইকেল চুরি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে নগরীর মুন্সিপাড়ার দুটি বাসা থেকে ৭টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতরা হলেন- মুন্সিপাড়ার ৩৫ নম্বর বাসার শফিক মিয়ার ছেলে আব্দুস শুকুর ও আব্দুল মতিন ছেলে রিপন মিয়া।
এসময় গ্রেফতারকৃত রিপনের বাসা থেকে ৩টি রামদা, স্টিল ও প্লাস্টিকের বাটযুক্ত ২টি চাকু ও ১টি জিআইপাইপ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, নগরের জিন্দাবাজারের একটি দোকানের গোডাউন থেকে ১৬টি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় শুকুর ও রিপনকে গ্রেফতার করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইকেলগুলো উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হুদা বলেন, গত ২৪ অক্টোবর নগরের জিন্দাবাজারে ট্রেড বেকার নামক সাইকেলের কানিজপ্লাজার ৬তলায় অবস্থিত গোড়াউন থেকে ১৬টি বাইসাইকেল চুরি হয়। বুধবার (২ নভেম্বর) এ ঘটনায় জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা (নং-০৮(১১)’২২) দায়ের করেন।
তিনি বলেন, দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে মুন্সিপাড়ার ৬৮ নম্বর বাসা থেকে ২টি এবং অন্য বাসা থেকে আরো ৫টি সাইকেল উদ্ধার করেন। এ সময় রিপনের বাসায় অভিযানকালে ৩টি রামদা, ২টি চাকু ও জিআই পাইপের টুকরো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
এসআই নাজমুল হুদা বলেন, গ্রেফতারকৃত আব্দুস শুকুরের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে। এছাড়া রিপন মিয়ার বিরুদ্ধে মাদক আইনে ২টিসহ ৭টি মামলা রয়েছে। চোরাই অবশিষ্ট ৯টি বাইসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed