সিলেটের দুটি উপজেলা, ১টি পৌরসভা ও চার ইউপিতে ভোটগ্রহণ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের দুটি উপজেলা, একটি পৌরসভা ও চারটি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণের সকল প্রস্তুতি মঙ্গলবার বিকেলের মধ্যেই সম্পন্ন করেছে নির্বাচন কার্যালয়।
জানা যায়, সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভা, ওসমানীনগর উপজেলা ও গোয়াইনঘাটের ২নং পশ্চিম জাফলং, ৩নং পূর্ব জাফলং, নবগঠিত ১১নং মধ্য জাফলং এবং ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে।
একইভাবে সকাল ৮টা থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়।
এদিকে, ভোটকেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
Related News
ওসমানীনগরে মশাল মিছিলের চেষ্টাকালে ৭ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ।Read More
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More



Comments are Closed