ছট পূজায় পানিতে ডুবে প্রাণ গেল ৫৩ জনের
আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েক দিনে ভারতের বিহারজুড়ে ছট পূজা করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ৫৩ জন।
বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন, বিহারের বিভিন্ন জায়গা থেকে পানিতে ডুবে মৃত্যুর খবর এসেছে। আসলে নদী বা জলাশয়ের পানির মধ্যে দাঁড়িয়ে ছট পূজা করতে হয়। আর নদী বা জলাশয়ে ওই সময় প্রচণ্ড ভিড় হয়। পা রাখারও জায়গা থাকে না। এই অবস্থায় ছট করতে গিয়েই রাজধানী পাটনাসহ বিভিন্ন জায়গায় এই বিপর্যয় হয়েছে।
পুর্নিয়া জেলায় গত ৩০ অক্টোবর পাঁচজন মারা গেছেন। পাটনা, মুজাফফরপুর, সমস্তিপুর ও সহর্ষে তিনজন করে মারা গেছেন। এ ছাড়া গয়া, বেগুসরাই, কাটিহার বক্সার, সীতামারি, বাঁকাসহ অন্য জেলাগুলোতে একজন করে মারা গেছেন।
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ৩১ অক্টোবর অন্ততপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের চিহ্নিতকরণে কাজ চলছে।
মুখ্যমন্ত্রী নিতিশ কুমার জানিয়েছেন, মৃতের পরিবারকে চার লাখ টাকা করে এককালীন সাহায্য দেওয়া হবে। দ্রুত ওই অর্থ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed