সিলেটে জাতীয় যুব দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিভাগীয় কমশিনার ড.মুহাম্মদ মোশারফ হোসেন বলেছেন প্রশিক্ষিত যুবরাই দেশের প্রাণশক্তি। দেশের উন্নয়ন ও অগ্রগতেিত যুবদের ভূমকিা অগ্রগণ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদশে আজ বিশ্বের বুকে উন্নয়ন সম্ভাবনার দেশ। এই উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে যুবকদের প্রশিক্ষণ গ্রহণরে মাধ্যমে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। বর্তমান সরকার যুব সমাজকে কাজে লাগাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। আগামীর সমৃদ্ধ বাংলাদশে গঠনে সঠিক পরকিল্পনা গ্রহনের মাধ্যমে দেশেরে উন্নয়নে সকলকে এগেিয় আসার আহবান জানান তিনি।
বুধবার (১ নভম্বের) বেলা ১১টায় সিলেট জেলা পরিষদ হলরুমে জাতীয় যুব দবিস-২০২২ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধদিপ্তর সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, সনদপত্র প্রদান ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত কুমার সিনহা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি, সিটি কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সিলেট বিভাগীয় যুব উন্নয়ন ফোরামের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিক, প্রযুস এর সভাপতি মোঃ জামাল খান, হলি আর্ট যুব সংস্থার সভাপতি আশরাফ আহমদ, যুব পদকপ্রাপ্ত, সফল আত্নকর্মী ফরিদা আলম প্রমুখ।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বায়তুল আমান জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা মিসবাউল ইসলামের পবিত্র কোরআন তেলায়াত ও বিজয় চন্দ্র দাস এর গীতা পাঠের মাধ্যমে সূচতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধদিপ্তর সিলেটের উপ-পরচিালক মো. আলাউদ্দিন।অনুষ্ঠানে সিলেটের ৩০ জনকে প্রশক্ষিণ সনদপত্র এবং ১০জন উদ্যোক্তাকে যুব ঋণের চেক প্রদান করা হয়।
Related News
কাতার বিমানবন্দরে মারা যাওয়া জাহেদের মরদেহ বাড়িতে
বৈশাখী নিউজ ডেস্ক: প্রিয়জনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে চার বছর পর দেশে ফিরছিলেন জাহেদRead More
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More



Comments are Closed