সিলেটে আয়কর তথ্য সেবা মাস-২০২২ এর উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ‘সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর’ শ্লোগানে সারা দেশের ন্যায় সিলেটেও উদ্বোধন হলো আয়কর তথ্য সেবা মাস। করদাতাদের সুবিধার্থে কর অঞ্চল সিলেট আয়োজিত এই কর সেবা কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
জনগণকে আয়কর পরিশোধে উদ্ধুদ্ধ করতে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে আয়কর তথ্য সেবা মাসের উদ্বোধন করেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার হিমেল দেওয়ান, উপ কর কমিশনার এ কে এম ইসমাইল আহমদ, তমিজ উদ্দিন ও সহকারী কর কমিশনার মোঃ হোসেন প্রমূখ।
জনগণকে সেবা প্রদানে প্রথমবারের মতো আয়কর তথ্য সেবা মাসে অংশগ্রহণ করেছে এবি ব্যাংক। কর অঞ্চলের ৫টি বুথের পাশাপাশি সেবা প্রাপ্তির স্থানে এবি ব্যাংকের স্টল রাখা হয়েছে। যাতে করে করদাতারা সহজেই কর প্রদান করতে পারছেন এবং তুলনামূলক কম সময়ে নিশ্চিত সেবাপ্রাপ্ত হচ্ছেন। এবি ব্যাংকের পক্ষ থেকে শতভাগ সেবা নিশ্চিতে এসময় ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভিপি ও সিলেট বিভাগের ক্লাস্টার হেড মো. ওলিউর রহমান, এভিপি ও এবি ব্যাংক গার্ডেন টাওয়ার শাখার শাখা প্রধান গৌছ মইন উদ্দিন হায়দারসহ অন্যান্য কর্মকর্তারা।
মেলার প্রথম দিনে এবি ব্যাংকের মাধ্যমে সেবাপ্রাপ্ত হয়েছেন ৭ জন করদাতা।
এছাড়া কর অঞ্চল সিলেটের ৫টি বুথে রিটার্ন জমা হয় ১১৯টি, মোট সেবা গ্রহণ করেছেন ১১৪ জন।
Related News
কাতার বিমানবন্দরে মারা যাওয়া জাহেদের মরদেহ বাড়িতে
বৈশাখী নিউজ ডেস্ক: প্রিয়জনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে চার বছর পর দেশে ফিরছিলেন জাহেদRead More
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More



Comments are Closed