Main Menu

শরীয়তপুরে গাড়ি খাদে পড়ে মেয়েসহ আইনজীবী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: শরীয়তপুরের জাজিরা এলাকায় সড়কের পাশে গাড়ি খাদে পড়ে বাবা ও মেয়ে নিহত হয়েছে।

চট্টগ্রাম থেকে শরীয়তপুর আসার পথে শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শরীয়তপুর জজ আদালতের এপিপি ও শরীয়তপুর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ (৪২) এবং তার মেয়ে মইশা (৩)। তারা শরীয়তপুর জেলার আঙ্গারিয়া ইউনিয়নের ভাসানচর এলাকার বাসিন্দা। রাশেদ নিজেই ব্যক্তিগত গাড়ি (কার) চালিয়ে আসছিলেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। গাড়ি খাদে পরে এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, এতে দুইজন নিহত হয়। বাকিদের উদ্ধার করে হসাপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed