দক্ষিণ সুরমা থেকে ৮ বছরের মেয়ে শিশু নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থেকে শনিবার সকালে সাথী আক্তার প্রিয়া নামের ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা থেকে সে হারিয়ে যায়।
প্রিয়া কুমিল্লা জেলার লাকসাম থানার নাগুটি গ্রামের পেয়ার আহমদ ইলিয়াসের মেয়ে। ইলিয়াস ব্যবসায়ীক কারণে পরিবার নিয়ে দক্ষিণ সুরমার মোমিনখলায় থাকেন। সিলেটের কদমতলিতে তার রেস্টুরেন্ট রয়েছে।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা ঘুমে থাকা অবস্থায় শিশু সাথী আক্তার প্রিয়া সবার অগোচরে বাসার বাইরে বের হয়ে আর ঘরে ফেরেনি। পরে সম্ভাব্য সকল স্থানে খুঁজেও প্রিয়াকে কোথাও পাওয়া যায়নি। এ ঘটনায় প্রিয়ার ভাই মো. সালেহ আহমদ দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সালেহ আহমদ জানান- তার বোন প্রিয়ার গায়ের রং ফর্সা, মুখ গোলাকার, উচ্চতা আনুমানিক ৪ ফুট ২ ইঞ্চি। হারানোর আগে তার পরণে ছিলো মিষ্টি রঙের সেলোয়ার-কামিজ।
কেউ প্রিয়ার সন্ধান পেলে এই মোবাইল নাম্বারে (০১৬০১৫৯০০৩১) অথবা দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন সালেহ আহমদ।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed