Main Menu

সিলেটের জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মহানগরের জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দল শুভেচ্ছা মিছিল বের করেছে।

সিলেট মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরীকে ও সদস্য সচিব আফছর খানকে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুয়েলকে নির্বাচত করায় এবং মহানগরের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মহানগরের জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল অনুষ্টিত হয়।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় শহরতলী টুকেরবাজার থেকে শুভেচ্ছা মিছিলটি বের হয়ে তেমুখি পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে সিলেট মহানগরের স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারন সম্পাদাক রাজিব আহসান, ১ম সহ সভাপতি ইয়াছিন আলী, ১ম যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Manual2 Ad Code

শুভেচ্ছা মিছিল পরিবর্তি সংক্ষিপ্ত সমাবেশে মহানগরীর জালালাবাদ থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও উক্ত থানার সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ ও সুজন আহমদ জয় এবং ইমরান আহমদ ইমন এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কমিটির সদস্য আশিকুর রহমান আশিক, রুহান আহমদ, রাসেল আহমদ, আল আমিন চৌধুরী, রুবেল ইসলাম, আহমদ আলী, মিজানুর রহমান বাদল (জাকারিয়া), আব্দুর রাজ্জাক, সাদিক আহমদ. বাবলু আহমদসহ নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, দিলোয়ার হোসেন দিলু, আবাদুল আলম রাজু, কদম আলী, ইব্রাহীম আহমদ মনির, নাসিম আহমদ, ফাহিম আহমদ, দিলোয়ার আহমদ, হাবিবুর রহমান, মামুন আহমদ, ফয়েজ আহমদ, আজাদ আহমদ, জাবেদ আহমদ, মাছুম আহমদ, আতিক আহমদ প্রমূখ।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code