যুক্তরাষ্ট্রে বাড়িতে আগুন, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ব্রোকেন অ্যারোর একটি বাড়িতে অগ্নিকাণ্ডে আটজন মারা গেছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এক সংবাদ সম্মেলনে ব্রোকেন অ্যারো পুলিশের মুখপাত্র ইথান হাচিনস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে।তবে নিহতদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত জানতে পারেনি পুলিশ।
তিনি বলেন, ওই বাড়িতে ছয় শিশুসহ আটজন সদস্য বসবাস করতেন। তবে ওই বাড়িতে যারা বসবাস করছিলেন তারা মৃত আটজনের মধ্যে আছেন কি না, তাও জানা যায়নি।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে যে পরিকল্পনা করে এটি কেউ ঘটিয়েছে কি না। তবে ওই কমিউনিটির লোকজন কোনো ধরনের হুমকি পাননি বলে জানিয়েছে পুলিশ।
এটি একটি নিরাপদ শহর। এ ধরনের ঘটনা ব্রোকেন অ্যারোর জন্য একটি ধাক্কা।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed