সিলেট-ভোলাগঞ্জ সড়কে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে নোহা মাইক্রোবাসের ধাক্কায় আজির উদ্দিন (৬৫) নামে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দরগাঁও পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত আজির উদ্দিন গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দরগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় সড়ক পারাপারকালে কোম্পানীগঞ্জগামী একটি মাইক্রেবাস (নোহা) বৃদ্ধ আজির উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সালুটিকর পুলিশ ফাঁড়ির পরিদর্শ (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারকালে একটি নোহা মাইক্রোবাস বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় দায়ী নোহা মাইক্রোবাস চালককে আটক করা যায়নি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed