সিলেট জেলা যুবদল নেতা মকসুদ কারামুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: এক মাস ১১ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি সিলেট কারাগার থেকে জামিনে মুক্ত হন।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম ছদরুল ইসলাম লোকমান।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ভোর রাতে নিজ বাড়ি থেকে মকসুদকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর একটি টিম। পরে তাকে ‘নাশকতা মামলায়’ গ্রেফতার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মকসুদ আহমদ দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও গ্রামের বাসিন্দা। গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা যুবদলের কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের আগে তিনি সিলেট জেলা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed