শাবি ছাত্রলীগের ২ কর্মীকে হল থেকে বহিষ্কার
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে মধ্যরাতে নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে মারধর করে তার ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেয়ার ঘটনায় দুই শিক্ষার্থীকে ওই হল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) শাহপরান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ৪১৮ নং কক্ষের বাসিন্দা ও লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম তামিম এবং ২২৬ নং কক্ষের বাসিন্দা পলিটিকাল স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল হাওলাদার।
তারা দুজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা তারেক হালিমি ও সুমন সরকারের অনুসারী।
শাহপরান হলের প্রাধ্যক্ষ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। এই দুই শিক্ষার্থী অবৈধভাবে হলে থাকতো। আমরা এটা নিয়ে কাজ করছি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ ফজলুর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।
তদন্ত কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন বন ও পরিবেশ বিজ্ঞান(এফইএস) বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার। সদস্যদের মধ্যে রয়েছেন সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ ও একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খান, সহকারী প্রক্টর আবুহেনা পহিল শাহপরান হলের সহকারী প্রাধ্যক্ষ কৌশিক সাহা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রাধ্যক্ষ ড. সুব্রত সরকার।
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর মধ্যরাতে রসায়ন বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করে তার ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে এই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
এর আগে চলতি বছরের ২৮ মার্চ সোমবার সিএনজি চালকের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মারধরে জড়িয়ে পড়েন অভিযুক্ত আমিনুল ইসলাম তামিম।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed