বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় অটোরিকশা চালক খুন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরচন্ডি গ্রামে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সিএনজি চালিত অটোরিকশা চালক খুন হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের আরো কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটেছে।
নিহত সাইফুল ইসলাম (২৮) ওই গ্রামের হাফিজ আব্দুল মান্নানের পুত্র।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্বনাথ পৌর শহরের চরচন্ডি গ্রামের জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সিএনজি চালিত অটোরিকশা চালক সাইফুল ইসলাম ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed