দক্ষিণ সুরমায় ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় তৈরী বিভিন্ন ধরণের ক্রীম এবং ১টি পিকআপ গাড়ী জব্দ করা হয়েছে। এসময় ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার শিলক এলাকার মৃত মো. নুর এর ছেলে সরোয়ার আলম (৪৮)। সে বর্তমানে সিলেট নগরের সোবহানীঘাট যতরপুর ৪৬/এ নবপুষ্প আবাসিক এলাকার বাসিন্দা। অপরজন ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার বেলানগর এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে মো. ইমন (২২)। ইমন বর্তমানে সিলেট নগরের কালীঘাটস্থ ফয়সল মিয়ার বাসায় ৪র্থ তলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।
এসএমপির দক্ষিণ সুরমা থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে চোরাকারবারীরা চোরাচালানের মাধ্যমে বিদেশী পন্য পিকআপ গাড়ী যোগে সিলেট হতে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ সময় সিলেট হতে ঢাকাগামী মালামাল বহনকারী ১টি মিনি পিকআপ গাড়ী থামানোর জন্য সিগন্যাল দিলে মিনি পিকআপ গাড়ীটি সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টাকালে মিনি পিকআপের চালক ও হেলপারকে আটক করেন।
এসময় তাদের পরিবহনকৃত মিনি পিকআপ গাড়ী তল্লাশীকালে ১৮টি খাকি রংয়ের কার্টুনে ১ হাজার ৮০০ পিস Nevia Soft Cream, ২০টি খাকি রংয়ের কার্টুনে ১০ হাজার ৮০০ পিস Skin shine Cream 15 ml সহ ১টি সাদা কালারের টয়োটা মিনি পিকআপ গাড়ী, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ঠ-১৪-০১০৫ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
এসএমপি দক্ষিণ সুরমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed