৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়েছে ইসরায়েলের বাহিনী। দেশটিতে ইসরায়েল বাহিনীর অভিযানে অন্তত ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২১ জন। ফিলিস্তিনির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।
ফাতাহর মুখপাত্র বলেছেন, আজ মঙ্গলবার ভোরে বহু সংখ্যক ইসরায়েলি বাহিনী নাবালুস শহরে তাণ্ডব চালায়। তাদের ফিলিস্তিনি বাহিনী এবং যোদ্ধারা দেখতে পায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের একজন নিরস্ত্র ছিলেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন।
ইসরায়েলের গুলিতে নিহতরা হলেন, হামদি সোবেই রামজি (৩০), আলি খালেদ অন্তর (২৬), হামদি মোহামেদ শরাফ (৩৫), ওয়াদিহ হৌ (৩১) এবং মিশাল বাগদাদি (২৭)।
ফিলিস্তিনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তীতে আরেক ফিলিস্তিনি যুবকের নিহতের খবর জানানো হয়। আল তামিমি নামের ওই যুবককেও ইসরায়েলি বাহিনী হত্যা করেছে বলে দাবি করা হয়েছে।
তবে ইসরায়েলের বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা শুধু নাবুলাসে অভিযান চালিয়েছে। এর বেশি কিছু দেশটির পক্ষ থেকে জানানো হয়নি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed