টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় দুই পুলিশসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে আসামির ডিএনএ পরীক্ষা শেষে জামালপুর ফেরার পথে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ট্রাকের সঙ্গে নোয়া গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ কনস্টেবল ও এক আসামি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে মধুপুর থানার তদন্ত ওসি মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার গোলাবাড়ি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় একজন সাবইন্সপেক্টর, কনস্টেবল, আসামি ও নোয়ার চালক গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- কনস্টেবল জামালপুরের নারায়ণপুর পুলিশ ফাঁড়ির নুরুল ইসলাম, কনস্টেবল সোহেল ও আসামি জামালপুর সদরের গজারআটা গ্রামের আবুল হোসেনের ছেলে লালন (২৪)।
আহতরা হলেন- একই ফাঁড়ির এসআই আজিজুল ইসলাম, আসামি সদর উপজেলার মধ্য রশিদপুরের শাহজাহানের ছেলে আব্দুল লতিফ মামুন ও নোয়া গাড়ির চালক সাইফুল ইসলাম। তবে এসআই আজিজুলকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, আসামি লতিফকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, জামালপুর জেলার গুরুতর মামলার দুই আসামি লতিফ ও লালনের ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় নেওয়া হয়। সোমবার রাতে নোয়া মাইক্রোাস নিয়ে ফেরার পথে মধুপুর উপজেলার গোলাবাড়ি বাজারে (বাসস্ট্যান্ড) পৌঁছলে পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক অতিক্রম করার সময়, বিপরীত দিকে থেকে আসা অপর ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই কনস্টেবল নুরুল ও আসামি লালনের মৃত্যু হয়।
এ বিষয়ে মধুপুর থানার তদন্ত ওসি মুরাদ হোসেন জানান, সোমবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে মধুপুর ফায়ার সার্ভিসের একটি টিম পৌঁছে। পরে দুজনের মরদে উদ্ধার করা হয়। এ সময় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই আজিজুলকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। তবে কনস্টেবল সোহেল হাসপাতালে মারা যান।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed