ঘূর্ণিঝড় সিত্রাং: ওসমানী বিমানবন্দরে ৮ ফ্লাইটের জরুরি অবতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার রাতে ৮টি ফ্লাইটের যাত্রীদের নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিভিন্ন এয়ারলাইনসের বিমান।
এরমধ্যে ৭টি ফ্লাইট আন্তর্জাতিক রুটের আর অপরটি ডমেস্টিক। তবে মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন বন্ধ হয়ে যায়। সবমিলিয়ে তিনটি ফ্লাইটের নিয়মিত উড্ডয়ন বাতিল করা হয়।
তবে ফ্লাইট উড্ডয়ন বন্ধ থাকলেও অবতরণ বন্ধ রাখা সম্ভব হয়নি। ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য বিমানবন্দরগুলোর পরিস্থিতি ওসমানী বিমানবন্দরের চেয়ে বিপজ্জনক ছিল। ফলে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা ফ্লাইটগুলো ওসমানীতে এসে জরুরি অবতরণ করে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঘূর্নিঝড় সিত্রাংয়ের কারণে ওসমানী থেকে ফ্লাইট উঠানামা বন্ধ ছিল। কিন্তু রাত সাড়ে নয়টা থেকে ১টা পর্যন্ত ৮টি ফ্লাইট ওসমানীতে জরুরি অবতরণ করেছে। আমরা যাত্রীদের থাকার জন্য নিরাপদ ব্যবস্থা করেছি।
তিনি জানান, এদের মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট একটি ও বাকী ৭ টি আন্তর্জাতিক ফ্লাইট ছিলো। অভ্যন্তরীণ ফ্লাইটটি সৈয়দপুর থেকে উড্ডয়ন করেছিলো যা ঢাকায় অবতরন করার কথা ছিলো। কিন্তু আবহাওয়া অনুকুল না থাকায় সিলেটে অবতরণ করে।
এছাড়াও আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে আসা বিমানগুলোর মধ্যে সিংগাপুর থেকে ২ টা, টরেন্টো থেকে ১ টা, ব্যাংকক থেকে ১ টা, কলকাতা থেকে ১টা, চেন্নাই থেকে ১টা, দুবাই থেকে ১ টা সহ মোট ৭ টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট বিমানবন্দরে অবতরণ করে। এ সকল বিমানের মধ্যে ইউএস বাংলার ৫টি উড়োজাহাজ ও বাংলাদেশ বিমানের ৩ উড়োজাহাজ রয়েছে।
তবে কতজন যাত্রী এসব ফ্লাইটে ছিলেন সেটা তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।
তিনি আরও বলেন, ‘আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফ্লাইটগুলো শিডিউল অনুসারে গন্তব্যে যাচ্ছে।’
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বাংলাদেশ বিমানের সিলেট-ঢাকা রোডের রাত সাড়ে ৯টা ও ১০টা ১০ মিনিটের ফ্লাইট বাতিল করা হয়। তবে রাত সাড়ে নয়টা থেকে ১টা পর্যন্ত একএক করে ৮টি ফ্লাইট ইমার্জেন্সি ল্যান্ডিং করে ওসমানীতে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed