Main Menu

সিলেটের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে : কাইয়ুম চৌধুরী

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকার দেশ পরিচালানায় সর্বক্ষেত্রে ব্যর্থ।ক্ষমতাসীনদের লুটপাটের কারনে দেশের অর্থনীতি আজ ভেঙ্গে পড়েছে। জনগনের ট্যাক্সের টাকায় দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করার স্বপ্ন দেখিয়ে এই টাকা তারা লুটপাঠ করে খেয়ে তারা এখন বলছে দেশবাসীকে দিনের বেলায় কোন বিদ্যুত দেয়া যাবে না। দেশের রিজার্ভের যে আবস্থা তাতে এখন এলএনজি কেনা সম্ভব হচ্ছে না, তাই বিদ্যুৎ উৎপাদন ব্যহত হচ্ছে। দেশের মানুষ অন্ধকারে রয়েছে। দিনের বেলা বিদ্যুৎ না থাকলে কৃষি ও শিল্পতে মারাত্মক প্রভাব পড়বে। এতে করে দেশে ভয়াবহ সংকট দেখা দেবে। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ বিভাগে লুটপাট করে দেশে এখন আর বিদ্যুৎ যায় না, মাঝে মধ্যে আসে। সরকার এসব অপকর্মের কারনে দেশের মানুষ আজ প্রতিবাদে ফুসে উঠেছে। মানুষ এই জালিম সরকারের হাত থেকে মুক্তি চায়। যে কারনে সারাদেশে বিএনপির গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে। সরকার দল আর পেটুয়া বাহিনীর কোন বাঁধাই জনস্রোতকে আটকতে পারছেনা। আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশও জনসমুদ্রে পরিণত হবে।

সোমবার সন্ধ্যায় আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত দেওয়ান বাজার ইউনিয়নে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, আওয়ামী শাসনে গণতন্ত্র নিরুদ্দেশ হয়ে যায়। শুরু হয় মহাপ্রতাপশালী আওয়ামী দুঃশাসন। এরা কোনদিনই বিরোধী দলকে বরদাশ্ত করেনি। কারণ তারা জনগণকে ভয় পায়। মূলত: আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে। এ কারণেই বিএনপির সমাবেশকে পন্ড করার জন্য দুর্বৃত্তদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা। যে সরকার বিরোধী মতের ওপর কঠোর অবস্থান এবং গুম ও ক্রসফায়ারে হত্যার অভিযোগে অভিযুক্ত সেই সরকার কখনোই বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিকেও মেনে নিতে পারে না। জনগন যখন রাস্তায় নেমেছে তখন এই সরকারের পতন নিশ্চিত না করে ঘরে ফিরে যাবে না।

Manual7 Ad Code

বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগ বিএনপিকে ভয় পেয়ে আমাদের প্রায় হাজার খানেক মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমাদের ৫ জন সহকর্মীকে হত্যা করা হয়েছে। আওয়ামীলীগ লাশের রাজনীতি করে, বিএনপি লাশ নিয়ে রাজনীতি করেনা। দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা হলে সকল হত্যাকাণ্ডের বিচার হবে। তাই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামীলীগকে বিতাড়িত করে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

এসময় বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট আবু তাহের, মাহবুব আলম, শাহীন আলম জয়, সাইফুল ইসলাম সেফুল, পাবেল রহমান, আবুল কাশেম, নাহিদ হোসেন, রিফল আহমদ প্রমূখ।

এসময় বক্তারা যেকোন প্রতিকুল পরিস্থিতির মধ্যেও আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণ সমাবেশ সফল করার প্রত্যয় ব্যাক্ত করেন।

এসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম নজম, আব্দুস সালাম, সুরুজ আলী মেম্বার, রজব আলী, তোফায়েল আহমদ সুহেল, আব্দুল আলী মাসুম, হাজী আব্দুল হাদি, আব্দুল আউয়াল পিন্টু, কামরু মিয়া মেম্বার, মিজানুর রহমান, দিলু মিয়া, ইজলাল আহমদ প্রমূখ।

Manual5 Ad Code

এদিকে, এর আগে সোমবার সকালে উপজেলায় বোয়ালজুর ইউনিয়নে প্রস্তুতি সভা করে বালাগঞ্জ উপজেলা বিএনপি। এসময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সাইফুল ইসলাম সেফুল, জাহিদুর রহমান আরশ, আফজল হোসেন মেম্বার, আব্দুস সত্তার, কারী আব্দুস ছত্তার, সালমান আহমদ।

Manual6 Ad Code

এর পর উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নে প্রস্তুতি সভা করা হয়। এতে সিলেট জেলা ও বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন- লুতফুর রহমান চেয়ারম্যান, রুবেল আমিন,নজম আলী, মাওলানা মনির হোসেন, কাপ্তান মেম্বার, ওসমান আলী।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code