Main Menu

সোনালী ব্যাংক সিসিক শাখার ব্যবস্থাপক রেজাউল ইসলামের ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: সোনালী ব্যাংক লিমিটেড, সিলেট সিটি কর্পোরেশন শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ২৩ অক্টোবর রোববার বাংলাদেশ সময় বেলা ১১ টা ২০ মিনিটের সময় ভারতের চেন্নাই এপোলো হসপিটালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন।

রেজাউল ইসলামের হার্টের দুটি বাল্ব নষ্ট ছিলো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৬ বছর। তিনি মা, স্ত্রী, দুই ছেলে, ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোনালি ব্যাংক লিমিটেড, সিলেট সিটি কর্পোরেশন শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মোহাম্মদ রেজাউল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সোনালী ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের নেতৃবৃন্দ।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুম রেজাউল ইসলাম এর বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নূরপুর গ্রামে। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed