জালালাবাদ গ্যাসের ২৫৯.২২ কোটি টাকা মুনাফা অর্জন
বৈশাখী নিউজ ডেস্ক: জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিঃ সিলেট-এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা ২০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদ ও পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান। সভায় কোম্পানির ২০২১-২০২২ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব অনুমোদিত হয়।
২০২১-২০২২ অর্থ বছরে কোম্পানি ৪,২১৩.০১৬ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে ২,৯৮৭.৫১ কোটি টাকা এবং অন্যান্য আয় বাবদ ১৯৫.৫৪ কোটি টাকাসহ মোট ৩,১৮৩.০৫ কোটি টাকা রাজস্ব আয় করে।
আলোচ্য অর্থ বছরে কোম্পানি ২৫৯.২২ কোটি টাকা কর-পূর্ব মুনাফা অর্জন করে। আলোচ্য বছরে ডিএসএল, লভ্যাংশ, আয়কর ও আমদানি শুল্কসহ মোট ১৭৪.৮৬ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে, যা গত অর্থ বছরে ছিল ১৬৬.৮৮ কোটি টাকা।
সভায় জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক, পেট্রোবাংলার অধীনস্থ কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালক, পেট্রোবাংলার মহাব্যবস্থাপক ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed