দিনের বেলায় বিদ্যুৎ বন্ধ নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: প্রয়োজনে দিনের বেলায় সবাইকে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দিতে হবে— প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর এমন বক্তব্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এটি তার ব্যক্তিগত কথা, সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই।
সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এরআগে রোববার (২৩ অক্টোবর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক আলোচনা সভায় তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আমাদের রিজার্ভের যে অবস্থা, আমরা জানি না সামনে কি হবে। এলএনজি এখন আমরা আনছি না। ২৫ ডলার দাম ধরেও যদি এলএনজি আমদানি করতে যাই, চাহিদা মেটাতে অন্তত ছয় মাস কেনার মতো অবস্থা আছে কি না জানি না। আমাদের এখন সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই। প্রয়োজনে দিনের বেলায় সবাইকে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দিতে হবে।
ব্রিফিংয়ে এ বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক। ওই সাংবাদিক বলেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আগামীতে যে অবস্থা আসছে, দিনেও বিদ্যুৎ পাওয়া যাবে না। এ বিষয়টি একটু পরিষ্কার করবেন?
জবাবে তথ্যমন্ত্রী বলেন, তৌফিক-ই-ইলাহী সাহেব যেটি বলেছেন সেটি তার ব্যক্তিগত কথা। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তৌফিক-ই-ইলাহী সাহেব নিজে কেন এ কথা বলেছেন সেটার ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই।
খুলনায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা বলছেন, তাদের সমাবেশ দেখে এই হয়েছে সেই হয়েছে। আমাদের কর্মীরা বলছেন, আমাদের একটু কাতুকুতু লেগেছে। ভয় লাগা তো দূরের কথা, আমাদের একটু কাতুকুতু লেগেছে। আসলে ওনারা দুই হাজার মানুষের সমাবেশ করেন তো, যখন ১০-১৫ হাজার মানুষ দেখেছে তখন একটু খেই হারিয়ে ফেলেছে, এটিই হলো ঘটনা।
তিনি বলেন, বিএনপি খুলনায় সমাবেশ করতে গিয়ে রেল স্টেশন ভাঙচুর করেছে, দৌলতপুরে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করেছে। বিএনপি নেতারা বলেছেন বাস-লঞ্চ বন্ধ। বাস-লঞ্চের মালিকরাই কিন্তু ধর্মঘট করেছে, এখানে সরকার বা সরকারি দলের কোনো হাত নেই।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed