গোয়াইনঘাটের ৬ নেতার বহিস্কার চেয়ে কেন্দ্রে আ.লীগের চিঠি
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় সিলেটের গোয়াইনঘাটের ৬ আওয়ামী লীগ নেতার বহিস্কারের সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ।
রোববার (২৩ অক্টোবর) সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বরাবরে প্রেরিত পৃথক দুটি পত্রের মাধ্যমে বহিস্কারের এই সুপারিশ করেন।
বহিস্কারের সুপারিশ করা নেতারা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি শামীম আল মামুন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের সদস্য ও পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের আহবায়ক মামুন পারভেজ, মধ্য জাফলং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোকমান শিকদার ও গোয়াইনঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল আহমদ।
এদের মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতির সুপারিশ এবং বাকিদের দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সরাসরি বহিস্কারের সুপারিশ করা হয়।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গোলাম রব্বানী সুমন ও কামাল আহমদ গোয়াইনঘাট সদর ইউনিয়ন, লোকমান শিকদার মধ্য জাফলং ইউনিয়ন, মামুন পারভেজ পশ্চিম জাফলং ইউনিয়ন এবং বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু ও শামীম আল মামুন পূর্ব জাফলং ইউনিয়নে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছেন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed