কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে মাহদিয়া রহমান রুকাইয়া নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার নোয়াগাঁও গ্রামের ইসহাক আহমদের একমাত্র মেয়ে।
শিশুটির চাচা উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম জানান, রোববার (২৩ অক্টোবর) সকাল ১১টায় মেয়ের মা তাকে রেখে ঘরের কাজ করতে থাকেন। এ সময় সবার অজান্তে রুকাইয়া বাড়ির সামনের পুকুর ঘাটে চলে যায়। খেলারছলে পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি।
অনেক খোঁজাখুঁজি করে তাকে পুকুরের পানিতে পাওয়া যায়। পানি থেকে উঠিয়ে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed