Main Menu

দক্ষিণ সুরমায় সানরাইজ সমাজ কল্যাণ সংস্থার কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের আর্ত মানবতার কল্যাণে নিয়োজিত সামাজিক সংগঠন সানরাইজ সমাজ কল্যাণ সংস্থার ২০২২-২৩ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে ২১ অক্টোবর শুক্রবার বাদ এশা সংস্থা’র উপদেষ্টা আজিজুর রহমানের বাসভবনে এক সাধারণ সভার আয়োজন করা হয়।

সংস্থার উপদেষ্টা ও আহবায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এস.এ শফি, আব্দুর রহিম, রুবেল আহমদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট সানরাইজ সমাজ কল্যাণ সংস্থার কমিটি গঠন করা হয়।

কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন সভাপতি মোঃ এমাদ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোঃ রুহুল আমীন দীদার, সহ-সভাপতি মোঃ আব্দুস শহিদ আলম, সেক্রেটারি মোঃ আব্দুল জব্বার আলামীন, সহ-সেক্রেটারি মোঃ এনামুল হক ও মোঃ ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর আহমদ মিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রানা আহমদ, প্রচার সম্পাদক মোঃ কামরান আহমদ, সহ-প্রচার সম্পাদক মোঃ অনিক আহমদ, অর্থ-সম্পাদক মোঃ মঈন উদ্দীন, শিক্ষা সম্পাদক মোঃ ফরহাদ উদ্দীন জাবেদ, ক্রীড়া সম্পাদক মোঃ জুয়েল আহমদ, ধর্ম সম্পাদক মোঃ আখলাকুর রহমান তারেক।

কমিটি গঠন শেষে বিদায়ী সভাপতি রুহুল আমীন দীদার নবনির্বাচিত সভাপতি এমাদ উদ্দিন হাতে দায়িত্ব হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed