Main Menu

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ডিআই ট্রাক চালক নিহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৫টায় সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত ইউনিয়নের পাকড়ী এলাকায় রাস্তার পাশে বন্ধ রাখা ট্রাকের পিছনে বেপরোয়া গতির ডিআই ট্রাকগাড়ী ধাক্কা দিলে দূর্ঘটনার শিকার হয়।

এই ঘটনায় ডিআই ট্রাক চালক গোয়াইনঘাট উপজেলার লামাকোটাপাড়া গ্রামের মো. হারিছ আলীর ছেলে মো. বদরুল ইসলাম (২৪) নিহত হন।

এলাকাবাসী দ্রুত এগিয়ে গিয়ে নিহত ডিআই ট্রাক চালককে উদ্ধার করেন সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ দুর্ঘটনায় একজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed