সিলেটে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম। সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন জনপ্রতিনিধিরা।
সিলেটে এবার ১৩টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ড মিলিয়ে সদস্য প্রার্থী রয়েছেন ৬৪ জন। তন্মধ্যে সাধারণ ওয়ার্ডে ৪৭ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ১৭ জন।
সোমবার দুপুরের দিকে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী মদন মোহন কলেজ সেন্টারে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে এখন শুরু হয়েছে ভোট গণনা। প্রার্থীরা এখন সেদিকে তাকিয়ে।
এবার সিলেটে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী ছিলেন আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন খান। তাকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এবার ইভিএম তথা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে সিলেট জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে ছিল সিসি ক্যামেরা।
ঢাকায় বসে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন (ইসি)।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed