Main Menu

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে মোছাদ্দিক জয়ী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদের নির্বাচনে ১নং ওয়ার্ডে সদস্য পদে মাওলানা মো: মোছাদ্দিক আহমদ বিজয়ী হয়েছে। এর আগে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়।

জেলা পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য পদে মাওলানা মো: মোছাদ্দিক আহমদ (বৈদ্যুতিক পাখা মার্কায়) প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফলাফল ঘোষণার পর মাওলানা মো: মোছাদ্দিক আহমদ এর অনুসারীরা মদন মোহন ক্যাম্পাস থেকে এক বিজয়ী র‌্যালি বের নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।

মাওলানা মো: মোছাদ্দিক আহমদ ১নং ওয়ার্ডের সকল ভোটার সহ সাধারণ জনগণকে কৃতজ্ঞা জানান। পাশাপাশি জেলা পরিষদের কার্যক্রম সুষ্টুভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed