ওসমানীনগরে মাইক্রোবাস খাদে পড়ে ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। রবিবার (১৬ অক্টোবর) ভোর ৫টায় সিলেট-ঢাকা মহাসড়কের ১৯ মাইল নামক স্থানে সিলেটগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল মাইক্রোবাস উপ-কমিটির সদস্য ও মোল্লারগাঁও এলাকার বাসিন্দা মাইক্রোবাস চালক মারজান আহমেদ এবং মাইক্রোবাসের যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।
তিনি জানান- ব্রাহ্মণবাড়িয়া থেকে মাইক্রোবাসযোগে সিলেট ফিরছিলেন ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান। পথিমধ্যে ওসমানীনগরের ১৯ মাইল নামক স্থানে আসলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ও ব্যাংক কর্মকর্তা মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed