ময়মনসিংহে সমাবেশে বাধা, ঢাকায় বিএনপির বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদর ওপর পথে পথে হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগ এনে ঢাকায় বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কাকরাইল হয়ে মিছিলটি আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়।
রুহুল কবির রিজভী বলেন, নেতাকর্মীদের ওপর হামলা করে বিএনপিকে দমানো যাবে না। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সারাদেশের মানুষ জেগে উঠেছে। প্রতিটি হামলার জবাব দেবে জনগণ।
তিনি বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। বিএনপির সমাবেশ দেখে আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে। সাধারণ মানুষ, মেহনতি জনতা, কৃষক, শ্রমিক বিএনপির সমাবেশে যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণতন্ত্র ফেরাতে মানুষের অধিকার রক্ষার আন্দোলনে জাতি ঐক্যবদ্ধ।
বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, খন্দকার এনামুল হক এনাম, মো. জিন্নাহ, ওমর ফারুক মুন্না, আলমগীর কবির সেলিম, রবিউল ইসলাম নয়ন, মশিউর রহমান, মো. আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. জাহিদ হোসেন, ছাত্রদল নেতা মাসুদুর রহমান, সাবেক ছাত্রনেতা আবুল হাসান, আমিনুর রহমান আমিন, রাজু আহমেদ, সোহেল রানাসহ শাতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed