ওসমানীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে পানিতে ডুবে তাওহীদ আহমদ নামে ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশু ওই গ্রামের আবুল কালামের ছেলে।
শিশুটির পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন সকালে বাড়ির লোকজনের অগোচরে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে বাড়ির পাশে ঘাটলায় পানিতে শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।
তাকে উদ্ধার করে উপজেলার তাজপুর প্যারাডাইজ হাসপাতালে এবং পরে সিলেট নর্থ ইস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজনের অগোচরে শিশুটি পানিতে পড়ে ডুবে মারা গেছে। এ বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই, যে কারণে তাদের আবেদনের প্রেক্ষিতে বিকেলে মরদেহ বিনা ময়না তদন্তে দাফনের জন্য দেওয়া হয়েছে।
শিশুটির মৃত্যুর বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed